শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ: দুর্গম ৬ গ্রামের মানুষের যাতায়াত সহজ Logo পাহাড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ: দুর্গম ৬ গ্রামের মানুষের যাতায়াত সহজ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে খালের ওপর একটি নতুন বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে, যা এলাকাবাসীর দৈনন্দিন জীবনে এনে দিয়েছে স্বস্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুল্যাতলী ইউনিয়নের ওই পাহাড়ি জনপদে প্রায় ৩০০ মানুষ বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এতদিন তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পানির ছড়া বা খাল পার হয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি ঢলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় এই ভোগান্তি চরমে পৌঁছাত। সবচেয়ে বেশি বিপাকে পড়ত দুল্যাতলী হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

‎স্থানীয়দের দীর্ঘদিনের এই কষ্টের কথা বিবেচনা করে দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়। এর ফলে এখন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ খুব সহজেই নিরাপদে চলাচল করতে পারছেন।

এ বিষয়ে দুল্যাতলী ক্যাম্পের কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এখন স্কুলপড়ুয়া ছেলে-মেয়ে এবং জরুরি প্রয়োজনে বাজার বা দপ্তরে যাতায়াতকারীদের আর কষ্ট করে পানি পেরিয়ে আসতে হবে না।

স্থানীয় দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি মহতি উদ্যোগ। পাহাড়ের মানুষগুলো অনেক কষ্ট করে যাতায়াত করে। সেনাবাহিনী নিজ উদ্যোগে এই সাঁকোটি তৈরি করে দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ১০:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬