শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬।
‎
‎আজ রবিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ এবং উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি.-এর মো. ইসমাইল হোসেন সওদাগর এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন। মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইনের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
‎
‎আলোচনা সভায় কাঠ ব্যবসায়ী সমিতি, হিলবুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সিএনজি মালিক সমবায় সমিতি এবং ক্যায়াংঘাট পানি উন্নয়ন বোর্ড সমবায় সমিতি লি.-এর নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সমিতির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন।
‎
‎প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিশেষে, নিজ নিজ ক্ষেত্রে অবদান ও সফল কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সমবায় সমিতিকে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশিত: ০১:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬