শিরোনামঃ
Logo পাহাড়ে মানবিকতার আলো: গুইমারা রিজিয়নের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ Logo ভুয়া এনএসআই সদস্য পরিচয়ে ৪ মাসে ৪০ হাজার টাকা চাঁদা আদায়, কাপ্তাইয়ে আটক ১ Logo পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ Logo কাপ্তাইয়ে ইয়াবাসহ কৃষি বিভাগের ‘উচ্চমান সহকারী’ আটক Logo উপজেলা থেকে ইউনিয়ন—নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির ঝটিকা মিছিল Logo গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল Logo পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল সেনাবাহিনী: লক্ষ্মীছড়ি জোনে দুঃস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসাসেবা Logo পানছড়ির ২৪৪ নং লোগাং মৌজার নতুন হেডম্যান হিসেবে দায়িত্ব নিলেন ইলেন ত্রিপুরা Logo রাঙ্গামাটিতে সাংবাদিক ও সন্তানকে কাভার্ড ভ্যানচাপা দিয়ে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল চারটার দিকে পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
‎
‎পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল আলম এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
‎
‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নানা ধরনের নৈরাজ্য চালাচ্ছে। তাদের এই সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা স্পষ্ট ভাষায় হুশিয়ারি দিয়ে বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
‎
‎উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‎
‎
জনপ্রিয় সংবাদ

পাহাড়ে মানবিকতার আলো: গুইমারা রিজিয়নের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ

পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত: ০৫:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬