শিরোনামঃ
Logo পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ Logo কাপ্তাইয়ে ইয়াবাসহ কৃষি বিভাগের ‘উচ্চমান সহকারী’ আটক Logo উপজেলা থেকে ইউনিয়ন—নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির ঝটিকা মিছিল Logo গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল Logo পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল সেনাবাহিনী: লক্ষ্মীছড়ি জোনে দুঃস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসাসেবা Logo পানছড়ির ২৪৪ নং লোগাং মৌজার নতুন হেডম্যান হিসেবে দায়িত্ব নিলেন ইলেন ত্রিপুরা Logo রাঙ্গামাটিতে সাংবাদিক ও সন্তানকে কাভার্ড ভ্যানচাপা দিয়ে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্রে ফের নাশকতা কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে (জিপে) গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
‎​
‎আজ ভোরে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় অবস্থিত কেএসটিসি হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক ও পরিবারের দাবি—আজ ভোর ৪টার দিকে সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে গাড়িতে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই গাড়িটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এর মালিক ও সংশ্লিষ্ট পরিবারটি।
‎
‎​কে বা কারা এই নাশকতার সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও গাড়িচালকদের মধ্যে চরম অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় চালক সমাজ।
জনপ্রিয় সংবাদ

পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০২:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬