শিরোনামঃ
Logo পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ Logo কাপ্তাইয়ে ইয়াবাসহ কৃষি বিভাগের ‘উচ্চমান সহকারী’ আটক Logo উপজেলা থেকে ইউনিয়ন—নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির ঝটিকা মিছিল Logo গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল Logo পাহাড়ে মানবিকতার হাত বাড়িয়ে দিল সেনাবাহিনী: লক্ষ্মীছড়ি জোনে দুঃস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসাসেবা Logo পানছড়ির ২৪৪ নং লোগাং মৌজার নতুন হেডম্যান হিসেবে দায়িত্ব নিলেন ইলেন ত্রিপুরা Logo রাঙ্গামাটিতে সাংবাদিক ও সন্তানকে কাভার্ড ভ্যানচাপা দিয়ে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ

কাপ্তাইয়ে ইয়াবাসহ কৃষি বিভাগের ‘উচ্চমান সহকারী’ আটক

রাঙামাটির কাপ্তাইয়ে মাদকদ্রব্যসহ সরকারি দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তার আটকের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পাঁচ পিস ইয়াবাসহ কৃষি বিভাগের এক উচ্চমান সহকারীকে হাতেনাতে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর)গত রাতে কাপ্তাই থানাধীন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকায় মোবাইল ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাখেস মুসুদ্দি (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
‎পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
‎
‎আটক রাখেস মুসুদ্দি চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি এলাকার বাসিন্দা কল্পরঞ্জন দাস ও নমিতা দাসের ছেলে। পেশাগত জীবনে তিনি একজন সরকারি কর্মকর্তা। বর্তমানে তিনি রাঙামাটির বিলাইছড়ি উপজেলা কৃষি অফিসে ‘উচ্চমান সহকারী’ পদে কর্মরত রয়েছেন।
‎
‎সরকারি চাকুরিতে থেকে এমন মাদক কারবারে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাপ্তাই থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

পানছড়িতে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

কাপ্তাইয়ে ইয়াবাসহ কৃষি বিভাগের ‘উচ্চমান সহকারী’ আটক

প্রকাশিত: ০৫:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬