শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি

লংগদু কলেজের পাঠদান সচল রাখতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান, সড়ক সংস্কারের উদ্বোধন

পাহাড়ি জনপদ লংগদুতে উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং কলেজের পাঠদান কার্যক্রম পুরোদমে সচল রাখতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বলবান ৩৪ লংগদু জোনের উদ্যোগে লংগদু সরকারি মডেল কলেজকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে কলেজ সড়ক সংস্কার কাজেরও শুভ উদ্বোধন করা হয়।
‎
‎বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অনুকূলে ৪,০০,০০০/- (চার লাখ) টাকার চেক হস্তান্তর করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খালিদ মাহরুস।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজটির পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম চালুর প্রশাসনিক শর্ত পূরণে এই অর্থ কলেজের ব্যাংক হিসাবে ‘উত্তোলন অযোগ্য মূলধন’ (Fixed Capital) হিসেবে সংরক্ষণ করা হবে। এর ফলে কলেজটির দীর্ঘদিনের পাঠদান সংক্রান্ত জটিলতা নিরসন হয়ে পূর্ণরূপে একাডেমিক কার্যক্রম শুরু করার পথ সুগম হলো।
‎
‎অনুদান হস্তান্তর অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস বলেন, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। এ ধরনের শিক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও লংগদু জোনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা তালুকদার এবং লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান।
‎
‎এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
‎
জনপ্রিয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

লংগদু কলেজের পাঠদান সচল রাখতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান, সড়ক সংস্কারের উদ্বোধন

প্রকাশিত: ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬