শিরোনামঃ
Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর
কানাডার জেকো ফাউন্ডেশন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ওষুধ ও চশমাও মিলছে বিনামূল্যে

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪ ইস্ট বেঙ্গল)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পেইনে শতাধিক মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। কানাডার ‘জেকো ফাউন্ডেশন’ (JECO Foundation, Canada)-এর অর্থায়নে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় আয়োজিত এই কার্যক্রমে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন আরেফ আহমেদ।
‎
‎ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় বেসামরিক রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করছেন। চিকিৎসা গ্রহণের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং চশমাও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
‎
‎স্থানীয়দের মতে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষ সহজে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার সুযোগ পেয়েছেন। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন এলাকাবাসী।
‎
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন

কানাডার জেকো ফাউন্ডেশন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ওষুধ ও চশমাও মিলছে বিনামূল্যে

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ

প্রকাশিত: ০৪:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬