শিরোনামঃ
Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের
ড্রেনের দুর্ভোগের ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধার মুখে সাইমুন; পাল্টা অভিযোগে নিরাপত্তাহীনতায় পরিবার

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি

রাঙামাটিতে নিজ বাসার সামনের দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে প্রতিবেশীর বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ এবং হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মোঃ সাইমুন ইসলাম।
‎
‎একই ঘটনায় পরবর্তীতে তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই প্রেক্ষাপটে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
‎
‎লিখিত বক্তব্যে সাইমুন ইসলাম জানান, গত ২৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে তিনি নিজ বাসার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধজনিত দুর্ভোগের চিত্র ছবি ও ভিডিওর মাধ্যমে ধারণ করছিলেন। এ সময় এক প্রতিবেশী তাঁকে ভিডিও ধারণে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন সাইমুন।
‎
‎তিনি আরও বলেন, ঘটনার পর একই বিষয়ে তাঁর এবং তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
‎
‎নিজের অবস্থান স্পষ্ট করে সাইমুন বলেন, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা থেকে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরাই ছিল আমার মূল উদ্দেশ্য। কোনো ব্যক্তি বা পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি কিংবা কাউকে হয়রানি করার কোনো লক্ষ্য আমার ছিল না।সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে সাইমুন ছয় দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ যাচাই, তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে করা অভিযোগের যথাযথ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৪:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬