শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি

কাপ্তাইয়ে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: বিজয়ী পাবে প্রাইজবন্ড ও ক্রেস্ট

রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ও উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ বৃত্তি পরীক্ষা। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চৌধুরীছড়া এলাকার ‘শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে এই পরীক্ষার আয়োজন করা হয়।
‎
‎শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তারের সার্বিক আয়োজনে এবং ৩৮ বীরের অধিনায়ক ও কাপ্তাই জোন কমান্ডারের সুযোগ্য নেতৃত্বে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
‎
‎এবারের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের সুবিধার্থে দুটি পৃথক দল—‘ক’ ও ‘খ’ ভাগে বিভক্ত করা হয়েছিল।
‎
‎আয়োজক সূত্র জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উভয় দলের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন করে শিক্ষার্থীকে বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, পরীক্ষায় ৮০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী মেধাবীদের ‘ট্যালেন্টপুল বৃত্তি’ এবং ৬০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ‘সাধারণ বৃত্তি’ দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে প্রাইজবন্ড প্রদান করা হবে।
‎
‎আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রাইজবন্ড তুলে দেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় বাড়তি উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে সেনাবাহিনীর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

কাপ্তাইয়ে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: বিজয়ী পাবে প্রাইজবন্ড ও ক্রেস্ট

প্রকাশিত: ১০:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬