শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি
বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ও সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল এবং নারী বিভাগে মুক্তি সেরা

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন: সেনাবাহিনীর আধিপত্য

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটির কাপ্তাই লেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
‎
‎চূড়ান্ত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ১৮ জন এবং স্বাগতিক রাঙ্গামাটি জেলার ২ জনসহ মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। কাপ্তাই লেকের মগবান টিলা থেকে সাঁতার শুরু হয়ে বিএফডিসি ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
‎
‎প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। অন্যদিকে, নারী বিভাগে ৮ কিলোমিটার সাঁতারে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন।
‎
‎প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।
‎
‎অতিথিবৃন্দ বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। পাশাপাশি সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
‎
‎উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত ও মেধাবী সাঁতারুদের খুঁজে বের করে বিশ্বমানের করে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
জনপ্রিয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ও সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল এবং নারী বিভাগে মুক্তি সেরা

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন: সেনাবাহিনীর আধিপত্য

প্রকাশিত: ০৩:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬