শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি
পশ্চিম জয়সেন পাড়ায় বাঙালি ও অ-বাঙালি নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ; মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়

দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ: মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৩০০ মানুষের চিকিৎসা

শীতের শুরুতেই খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। বিশেষ করে পর্যাপ্ত চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকার শিশু, নারী ও বয়স্করা পড়েছেন চরম ভোগান্তিতে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে দুর্গম পশ্চিম জয়সেন পাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৩০০ বাঙালি ও অ-বাঙালি নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
‎
‎মেডিকেল ক্যাম্পেইনটি পরিদর্শন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় তিনি ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
‎
‎ক্যাম্পেইনের চিকিৎসাসেবা প্রসঙ্গে ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মেজর ফারহানা শারমিন বলেন, মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে আমরা দুর্গম এলাকার অধিকাংশ নারী ও শিশুর মধ্যে শীতবাহিত নানা রোগের উপসর্গ পেয়েছি।
‎রোগের ধরন অনুযায়ী তাদের যথাযথ চিকিৎসাপত্র ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে এভাবেই মানবিক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
‎
‎মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন আজিমুর রহমান জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ যেন শীতজনিত রোগসহ যেকোনো অসুস্থতায় প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।
‎
‎দুর্গম পাহাড়ি এলাকায় শীতের মৌসুমে যাতায়াত ও চিকিৎসাসেবা পাওয়া বেশ কষ্টসাধ্য। ঠিক এমন সময়ে সেনাবাহিনীর এই বিনামূল্যের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
‎
জনপ্রিয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

পশ্চিম জয়সেন পাড়ায় বাঙালি ও অ-বাঙালি নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ; মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়

দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ: মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৩০০ মানুষের চিকিৎসা

প্রকাশিত: ০৩:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬