শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, ৯৬ রোগী ওষুধ পেলেন

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি বাজার এলাকায় দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৯৬ জন রোগীকে চিকিৎসা দেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
‎
‎স্থানীয়দের মতে, দুর্গম যোগাযোগব্যবস্থা ও স্বাস্থ্যকেন্দ্রের সীমাবদ্ধতার কারণে পাহাড়ি জনপদের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই মানবিক সহায়তা স্থানীয়দের স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে সহজ করেছে। পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরালো হচ্ছে।
‎
‎পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০২:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬