শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
ঘাস কাটতে গিয়ে পাকিজাছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা; এলাকায় শোকের ছায়া

মহালছড়িতে মায়ের চোখের আড়ালে নদীতে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

খাগড়াছড়ির মহালছড়িতে মায়ের সাথে নদীর পাড়ে গিয়ে পানিতে ডুবে আলী আজগর (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজগর স্থানীয় মো. আরিফ হোসেনের ছেলে এবং কালোপাহাড় নূরানী মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু আলী আজগর তার মায়ের সঙ্গে নদীর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়েছিল। মা ঘাস কাটায় ব্যস্ত থাকার সুযোগে আজগর সবার অগোচরে নদীর কিনারায় চলে যায় এবং অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর ছেলেকে আশেপাশে না দেখে মা চিৎকার ও খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আলী আজগরের অকাল মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠান কালোপাহাড় নূরানী মাদ্রাসায় শোকের আবহ বিরাজ করছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরি বলেন:আলী আজগর অত্যন্ত শান্ত ও মেধাবী ছিল। তার এই চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।এই ঘটনায় পাকিজাছড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

ঘাস কাটতে গিয়ে পাকিজাছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা; এলাকায় শোকের ছায়া

মহালছড়িতে মায়ের চোখের আড়ালে নদীতে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রকাশিত: ০৩:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬