শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
মাদকমুক্ত সমাজ গড়তে ও প্রতিভা বিকাশে সেনাবাহিনীর অনন্য উদ্যোগ

সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে সাংস্কৃতিক চর্চার প্রসার এবং স্থানীয় প্রতিভা বিকাশের লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোন। শনিবার (০৪ এপ্রিল) সকালে লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আধুনিক সাউন্ড সিস্টেম সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ সংলগ্ন সংগীত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। তিনি শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করে বলেন-
সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের ঐতিহ্য ও মানবিক বিকাশের অবিচ্ছেদ্য অংশ। সুস্থ সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও সমাজবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই সাউন্ড সিস্টেম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে আরও শাণিত করতে পারবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ্মীছড়ির নাম উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ, লক্ষ্মীছড়ি সংগীত বিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লক্ষ্মীছড়ি সেনা জোন দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মেলবন্ধনে একটি সৃজনশীল পরিবেশ তৈরিতে জোন কমান্ডারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণমূলক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মাদকমুক্ত সমাজ গড়তে ও প্রতিভা বিকাশে সেনাবাহিনীর অনন্য উদ্যোগ

সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার

প্রকাশিত: ০১:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬