শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
স্থানীয় উন্নয়নে নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান

রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতে ‘আশিকা’র বহুপক্ষীয় সংলাপ

নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করার লক্ষ্যে এক অর্থবহ বহুপক্ষীয় অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের নিউমার্কেটস্থ আশিকা কনভেনশন পার্কের হলরুমে এই সংলাপের আয়োজন করা হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর এম্পাওয়ারমেন্ট প্রকল্প’ ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা। তিনি প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, “স্থানীয় নাগরিক সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলোকে সক্রিয় করার মাধ্যমেই নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব। আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তোলা।”

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা। বক্তারা তাদের আলোচনায় টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন-স্থানীয় সমস্যা সমাধানে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ ধরণের সংলাপ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে।

সংলাপে রাঙামাটি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা,এবং কাপ্তাই ভার্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, ট্রেডিশনাল লিডার এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নাগরিক অধিকার রক্ষা ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের অনুরোধ জানান।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

স্থানীয় উন্নয়নে নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান

রাঙামাটিতে সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতে ‘আশিকা’র বহুপক্ষীয় সংলাপ

প্রকাশিত: ০২:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬