শিরোনামঃ
Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক
শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় কোতয়ালী থানার সাঁড়াশি অভিযান; মাদকমুক্ত শহর গড়তে কঠোর অবস্থানে পুলিশ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাঙামাটি শহরে মাদকের বিষদাঁত উপড়ে ফেলতে সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে চারজন মাদককারবারী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ মে) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের শান্তিনগরসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন:শুভ নাথ (৩৪), পিতা- মৃত মিলন কান্তি নাথ (আসামবস্তি এলাকা),মোজাহিদুল ইসলাম (২২), পিতা- মোহন মিয়া (পুনাক এলাকা),শিশির ইসলাম (২১), পিতা- সেলিম উদ্দিন (পুনাক এলাকা), মোঃ ফরিদ মিয়া (৪৮), পিতা- মৃত সাধু উল্ল্যাহ (হবিগঞ্জ জেলা)।

মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার। রাঙামাটি শহর থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না – কোতয়ালী থানা পুলিশ প্রশাসন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে পুলিশের এই ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন রাঙামাটির সচেতন নাগরিক সমাজ। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে পর্যটন শহর রাঙামাটিতে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

জনপ্রিয় সংবাদ

পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় কোতয়ালী থানার সাঁড়াশি অভিযান; মাদকমুক্ত শহর গড়তে কঠোর অবস্থানে পুলিশ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬