শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
দলের জন্য নিবেদিত নেতাকে বাধ্য করা হয়েছে’, খাগড়াছড়িতে সর্বস্তরের জনগণের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় তার মন্ত্রী পদে বহাল করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি। আজ রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড়ের মানুষের আস্থাভাজন এই নেতাকে দ্রুত পদে পুনর্বহাল করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে এক অবিসংবাদিত ও আস্থাভাজন নেতা। ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটে জয়ী এই নেতা পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবসময় অবিচল ও সৎ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি নিজের সম্মানিত আইন পেশা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছিলেন এবং দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন, তিনি স্বেচ্ছায় দল ছাড়েননি; বরং তাকে বাধ্য করা হয়েছে।

বক্তারা অবিলম্বে এই সৎ ও যোগ্য নেতাকে পার্বত্য মন্ত্রীর পদে পুনঃবহাল করার জন্য জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে সর্বস্তরের জনগণের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দলের জন্য নিবেদিত নেতাকে বাধ্য করা হয়েছে’, খাগড়াছড়িতে সর্বস্তরের জনগণের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৮:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬