শিরোনামঃ
Logo জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo ১২০ প্রাণহানির সেই ট্র্যাজেডি: নয় বছর পরও রাঙামাটিবাসীর মনে ভয় Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে বাড়তি দামে তেল বিক্রির চেষ্টা; রামগড় থানা পুলিশের ঝটিকা

খাগড়াবিল বাজারে ডিজেল নিয়ে কারসাজি ২০ লিটার তেল জব্দ মুচলেকা দিয়ে পার পেলেন বিক্রেতা

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল বাজারে জ্বালানি তেল নিয়ে অসাধু কারসাজির অভিযোগে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অপরাধী প্রথমবার এমন কাজ করেছেন এবং মানবিক দিক বিবেচনায় তাকে বড় ধরনের দণ্ড না দিয়ে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

রামগড় থানা পুলিশের একটি চৌকস দল আজ খাগড়াবিল বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের কাছে তথ্য ছিল যে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সাধারণ ক্রেতাদের কাছে জ্বালানি তেল বিক্রি করছেন এক অসাধু বিক্রেতা। খবর পাওয়ামাত্রই হাতেনাতে অভিযান চালিয়ে পুলিশ ২০ লিটার ডিজেল উদ্ধার করে এবং বিক্রেতাকে আটক করে।

সাধারণত এ ধরনের অপরাধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হলেও, পুলিশ পরিস্থিতি বিবেচনায় কিছুটা নমনীয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে-জব্দকৃত ২০ লিটার ডিজেল উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত সঠিক মূল্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়। এতে ক্রেতারা উপকৃত হন।অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের কোনো অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ড বা কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। এরপর তাকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রামগড় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, নিয়মিত এ ধরনের তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার সাহস পাবে না।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব

সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে বাড়তি দামে তেল বিক্রির চেষ্টা; রামগড় থানা পুলিশের ঝটিকা

খাগড়াবিল বাজারে ডিজেল নিয়ে কারসাজি ২০ লিটার তেল জব্দ মুচলেকা দিয়ে পার পেলেন বিক্রেতা

প্রকাশিত: ০৭:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬