শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
চট্টগ্রামে নিয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপার চেষ্টা, ফেসবুকে ভাইরালের পর ভিকটিম সদর হাসপাতালে

খাগড়াছড়িতে চাকরির প্রলোভনে মারমা নারীকে ধর্ষণের অভিযোগ: হাসপাতালে ভর্তি

চাকরি দেওয়ার নাম করে এক মারমা ডিভোর্সি নারীকে (৩০) চট্টগ্রামে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বজাতীয় এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ১৩ জুন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় এই ঘটনা ঘটলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে এবং ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল ১৭ জুন (বুধবার) সন্ধ্যায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুসন্ধানে ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার বাসিন্দা ওই নারীকে আকিজ গ্রুপ কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় একই ইউনিয়নের বরইতলি এলাকার ম্রাসা মারমা (৩৮) নামের এক ব্যক্তি। গত ১৩ জুন চাকরি দেওয়ার কথা বলে ভিকটিমকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ম্রাসা মারমা এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ২ জন মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ধর্ষণের ঘটনার পরদিন ১৪ জুন ভিকটিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে লোকলজ্জা ও চাপের মুখে সে সময় ধর্ষণের বিষয়টি গোপন রাখা হয় এবং ওইদিনই পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এরই মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

অবশেষে গতকাল ১৭ জুন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে হাসপাতালের ২য় তলার গাইনি ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

চট্টগ্রামে নিয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপার চেষ্টা, ফেসবুকে ভাইরালের পর ভিকটিম সদর হাসপাতালে

খাগড়াছড়িতে চাকরির প্রলোভনে মারমা নারীকে ধর্ষণের অভিযোগ: হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৩:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬