শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
২৪ পদাতিক ডিভিশনের ১ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বাঙ্গালি ও অ-বাঙ্গালিদের মাঝে চারা বিতরণ করল লক্ষ্মীছড়ি জোন।

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫০০ গাছের চারা বিতরণ: সবুজ পাহাড় গড়ার প্রত্যয়

পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ ১৯ জুন (শুক্রবার) সকাল ১০টায় লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায় পার্বত্য অঞ্চলে প্রায় ১ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেয় লক্ষ্মীছড়ি জোন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ১০টি পাড়া থেকে আসা প্রায় ২০০ জন পাহাড়ি ও বাঙালির মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি।

এ সময় জোন কমান্ডার তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নিজ নিজ এলাকায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানান। তিনি বলেন—বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সেনাবাহিনীর এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে বিনামূল্যে চারা পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালি উপকারভোগীরা। পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

২৪ পদাতিক ডিভিশনের ১ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বাঙ্গালি ও অ-বাঙ্গালিদের মাঝে চারা বিতরণ করল লক্ষ্মীছড়ি জোন।

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫০০ গাছের চারা বিতরণ: সবুজ পাহাড় গড়ার প্রত্যয়

প্রকাশিত: ০২:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬