শিরোনামঃ
Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা
রাঙামাটিতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক চরিত্র ও আদর্শিক মান উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার আহ্বান

রাঙামাটি ছাত্রদের নৈতিক চরিত্র গঠন ও আদর্শিক মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে রাঙামাটিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাঙামাটি শহরের বনরূপাস্থিত আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা মাদ্রাসা শাখার সভাপতি মোঃ শাওবানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম বলেন, একজন আদর্শ ছাত্রই ভবিষ্যতে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে। বর্তমান সময়ে ছাত্রদের কেবল মেধাবী হলে চলবে না, বরং তাদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে বলীয়ান হতে হবে।” তিনি উপস্থিত ছাত্রদের ইসলামী আদর্শে নিজেদের জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ ইরফানুল হক। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

জনপ্রিয় সংবাদ

হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

রাঙামাটিতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক চরিত্র ও আদর্শিক মান উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার আহ্বান

প্রকাশিত: ০৩:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬