শিরোনামঃ
Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা
আমরা আদিবাসী নই, আমাদের পরিচয় আমরা এই দেশের গর্বিত নাগরিক

নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে সিএইচটি সম্প্রীতি জোটের শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি তাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তবে শিক্ষার পাশাপাশি নিজের শেকড় ও সঠিক পরিচয় সম্পর্কে সচেতন থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের পরিচয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে থাকা যাবে না। আমরা কেউ ‘আদিবাসী’ নই; বরং আমাদের প্রকৃত ও গর্বের পরিচয় হলো আমরা চাক, মারমা এবং বাঙালি—সবাই মিলে এই দেশের সমান নাগরিক। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলের মানুষের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

শিক্ষা সামগ্রী বিতরণকালে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিএইচটি সম্প্রীতি জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকার শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে তাদের এই ধরনের উৎসাহমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরিচয় আর সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

আমরা আদিবাসী নই, আমাদের পরিচয় আমরা এই দেশের গর্বিত নাগরিক

নাইক্ষ্যংছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে সিএইচটি সম্প্রীতি জোটের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:২৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬