শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

সীমান্তে সেবার হাত বাইশফাঁড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও উপহার প্রদান

সীমান্ত সুরক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কেবল দেশের সীমানাই পাহারা দিচ্ছে না, বরং দুর্গম সীমান্তের অসহায় মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে এক বিশাল মানবিক কর্মসূচি পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে এই সেবা কার্যক্রম চলে।

বিজিবি’র এই আয়োজনে সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী সেবা ও সহায়তা প্রদান করা হয়েছে-বিনামূল্যে চিকিৎসাসেবা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওই এলাকার ২৭৯ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী।
অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি তার বক্তব্যে বিজিবি মহাপরিচালকের ভিশন তুলে ধরে বলেন বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা কেবল মাদক ও চোরাচালান প্রতিরোধেই নয়, বরং সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবি’র এই মহতি উদ্যোগের প্রশংসা করে জানান, দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা ও সহায়তা তাদের জীবনকে সহজ করতে বড় ভূমিকা রাখছে। বিজিবি’র এই মানবিক মুখ আবারও প্রমাণ করল—তারা দেশের অতন্দ্র প্রহরী এবং জনসাধারণের অকৃত্রিম বন্ধু।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

সীমান্তে সেবার হাত বাইশফাঁড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও উপহার প্রদান

প্রকাশিত: ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬