শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর; মানবিক উদ্যোগে প্রশংসিত সেনা সদস্যরা

পাহাড়ের দুর্গম এলাকা থেকে অসুস্থ বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার করলো সেনাবাহিনী

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে আবারও মানবিক হাত বাড়িয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক দুর্গম পাহাড়ি গ্রাম থেকে স্ট্রোকে আক্রান্ত গুরুতর অসুস্থ এক বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার (২০ জুন) বিকেলে বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এই সফল উদ্ধার অভিযান চালানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকার বাসিন্দা রামকিল বম (৭৪) নামের ওই নারী আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় এবং তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকার থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধারের উদ্যোগ নেয়। আজ বিকেলে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার দুর্গম পাহাড়ে পৌঁছে অসুস্থ রামকিল বমকে উদ্ধার করে নিয়ে আসে।

হেলিকপ্টার যোগে তাঁকে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং যেকোনো জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এই দ্রুত ও মানবিক পদক্ষেপের ফলে একটি মূল্যবান প্রাণ রক্ষা পাওয়ায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর; মানবিক উদ্যোগে প্রশংসিত সেনা সদস্যরা

পাহাড়ের দুর্গম এলাকা থেকে অসুস্থ বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার করলো সেনাবাহিনী

প্রকাশিত: ০৩:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬