শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
টানা ভারী বর্ষণে প্লাবিত শেরেবাংলা নগর ও আর্মি পাড়াসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল; খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

পানির নিচে বান্দরবান: সাঙ্গুর দুকূল ছেপে ডুবছে লোকালয়, উদ্ধারকাজে সেনাবাহিনী

টানা কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। নদীর তীরবর্তী লোকালয়গুলোতে হু হু করে পানি ঢুকতে থাকায় ইতোমধ্যে প্লাবিত হয়েছে বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া, শেরেবাংলা নগরসহ জেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল। তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি।

হঠাৎ পানি বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার ঘরের আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকার মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বান্দরবানের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় এবং উপদ্রুত মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই সেনাসদস্যরা উপদ্রুত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন। একই সাথে দুর্গতদের উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তার প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে সেনা সূত্রে জানা গেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান,সাঙ্গু নদীর পানি এতো দ্রুত বাড়ছে যে ঘরের জিনিসপত্র সরানোর সময়টুকুও পাওয়া যায়নি। কোমর সমান পানি ভেঙে আমাদের আশ্রয়কেন্দ্রে আসতে হয়েছে।

টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

টানা ভারী বর্ষণে প্লাবিত শেরেবাংলা নগর ও আর্মি পাড়াসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল; খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

পানির নিচে বান্দরবান: সাঙ্গুর দুকূল ছেপে ডুবছে লোকালয়, উদ্ধারকাজে সেনাবাহিনী

প্রকাশিত: ১২:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬