শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
ছয় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের যুক্তি আর তথ্যের শানিত লড়াই

রাঙ্গামাটিতে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ শুরু

পাহাড়ের তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং আগামী দিনের জ্ঞানভিত্তিক নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রাঙ্গামাটিতে পর্দা উঠলো জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল জেলার শীর্ষস্থানীয় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটির আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে বসেছিল এই যুক্তির মেলা। তরুণ বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থাপন, শানিত যুক্তিখণ্ডন এবং গভীর তথ্যসমৃদ্ধ বক্তব্যে পুরো হলরুম ছিল টানটান উত্তেজনায় মুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের রাঙ্গামাটি জেলা চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম। সঞ্চালনা ও মডারেটরের ভূমিকায় ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ছাউবান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী তরুণদের নৈতিকতা ও যুক্তিনির্ভর নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন—একটি সুস্থ সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে মুক্তবুদ্ধি ও যুক্তির চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত বিতর্কচর্চাই পারে শিক্ষার্থীদের মধ্যে সঠিক নেতৃত্ব ও বিশ্লেষণ ক্ষমতা গড়ে তুলতে।

প্রথম রাউন্ডের এই জমজমাট লড়াইয়ে অংশ নেয় রাঙ্গামাটির স্বনামধন্য ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান: রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মুজাদ্দেদ আলফেসানী উচ্চ বিদ্যালয়,মনোঘর রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় প্রখর যুক্তি ও উপস্থাপনা মূল্যায়নে নিরপেক্ষ বিচারকের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের বিতার্কিক মোহাম্মদ নবী হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রসুল এবং বিতার্কিক মোহাম্মদ জালাল উদ্দিন।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, গঠনমূলক মতবিনিময়ের সংস্কৃতি এবং নেতৃত্বের গুণাবলি ছড়িয়ে দেওয়া। প্রথম রাউন্ডের অভূতপূর্ব সাফল্যের পর তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী রাউন্ডগুলোতে জেলার আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়ে প্রতিযোগিতাটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ছয় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের যুক্তি আর তথ্যের শানিত লড়াই

রাঙ্গামাটিতে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ শুরু

প্রকাশিত: ০৩:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬