শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
দুর্গম পাহাড়ি অঞ্চলের চিকিৎসাসেবা আরও গতিশীল করতে বান্দরবান জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা উপজেলা প্রশাসনের মাধ্যমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিজা আক্তার বিথী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সংগঠক মাহফুজুর রহমান সৈকত। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী হিসেবে সাংবাদিক রমজান আলীসহ রুমা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এই জনপদে অনেক সময় জরুরি মুহূর্তে অক্সিজেন সংকট দেখা দেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত এই ১০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী যুক্ত হওয়ার ফলে এখন থেকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসাসেবা আরও বেশি গতিশীল হবে এবং সাধারণ রোগীরা উপকৃত হবেন।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

দুর্গম পাহাড়ি অঞ্চলের চিকিৎসাসেবা আরও গতিশীল করতে বান্দরবান জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০১:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬