শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী আটক: ঢাকায় স্থানান্তর

ছাত্রদল নেত্রী সায়র চন্দ্রা চাকমার দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশ আটক করেছে।

‎রাঙামাটিতে তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়র চন্দ্রা চাকমার দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

দুপুরে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। তবে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, বেলা ২টা ৩৪ মিনিটে জেলা পরিষদের সামনে সাদা পোশাকধারীদের সাথে কথা বলার পর সৈকত রঞ্জন নিজেই একটি সাদা মাইক্রোবাসে গিয়ে ওঠেন।

‎রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখা তাকে হেফাজতে নিয়েছে। এছাড়া কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীন জানান, একই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী আটক: ঢাকায় স্থানান্তর

প্রকাশিত: ০২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬