শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ‎

ডিবিসি নিউজ প্রতিনিধি সৈকতকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

‎রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী একজন পেশাদার সাংবাদিক এবং সমাজকর্মী। গত মঙ্গলবার দুপুরে তাকে জেলা পরিষদের সামনে থেকে তুলে নেওয়া হয়। অথচ তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

‎বক্তারা আরও উল্লেখ করেন, চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতায় এ ধরনের বাধা মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জনের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ‎

প্রকাশিত: ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬