শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

বন্যায় ক্ষতিগ্রস্ত রামগড়ের কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন চারা বিতরণ ‎

খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আজ সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

‎রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

‎কৃষি কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিস্তীর্ণ এলাকার বীজতলা ও আমন ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। কৃষকদের এই সংকট কাটিয়ে উৎপাদনে ফেরাতে সরকার বিনামূল্যে চারা বিতরণের এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন—প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড় করাতে সরকার বদ্ধপরিকর। কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

‎সময়মতো এই সরকারি প্রণোদনা ও উন্নতমানের চারা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তারা দ্রুত জমিতে এই চারা রোপণ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বন্যায় ক্ষতিগ্রস্ত রামগড়ের কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন চারা বিতরণ ‎

প্রকাশিত: ০১:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬