শিরোনামঃ
Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

লক্ষীছড়ির বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের বিশেষ অভিযান ২৫০ পিস অবৈধ কাঠ ও ৪০০ বাঁশ উদ্ধার ‎

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট লক্ষীছড়ি  জোনের বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে এসব কাঠ ও বাঁশ জব্দ করা হয়, যা পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর জোরালো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করা হয়েছে।

লক্ষীছড়ি জোনের সুনির্দিষ্ট ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে অভিযানকালে ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে অবস্থিত ধুরুং খাল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস পাহাড়ি কাঠ এবং ৪০০টি বাঁশ জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ১৬-১৭ লক্ষ টাকা।

অসাধু চক্রের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ি বনাঞ্চল নিধনের মাধ্যমে এই কাঠ ও বাঁশগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

‎উদ্ধারকৃত অবৈধ কাঠ ও বাঁশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনীর এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি

লক্ষীছড়ির বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের বিশেষ অভিযান ২৫০ পিস অবৈধ কাঠ ও ৪০০ বাঁশ উদ্ধার ‎

প্রকাশিত: ০৭:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬