রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ আভিযানিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক এবং বিভিন্ন অপরাধে জড়িত ২৩টি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ এইচ.এম. মাহমুদ-এর প্রত্যক্ষ নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অত্যন্ত দক্ষতার সাথে অভিযানটি সফল করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর বার্তা—জেলায় কোনো ধরনের অপরাধী, মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।




















