রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি এলাকার এই সড়কটি এখন যেন দুর্ভোগের অপর নাম। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী এবং ২০১৪ সালে প্রতিষ্ঠিত ধর্ম উজ্জ্বল বৌদ্ধবিহারের পুণ্যার্থীসহ প্রতিদিন শত শত মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর যাতায়াতের জন্য এ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
বিশেষ করে বর্ষাকালে এই ভাঙাচোরা সড়কে দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। এলাকার প্রায় ২৫০টি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা এবং কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। শুধু সড়কটিই নয়, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি যাত্রী ছাউনি নির্মাণের।
এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। সড়কের পাশাপাশি একটি যাত্রী ছাউনি নির্মাণও অত্যন্ত জরুরি। সড়কটি সংস্কার না হওয়ায় সিএনজি চালক, যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয়দের প্রশ্ন—আর কতদিন এভাবে কষ্ট পোহাতে হবে তাদের একটাই প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে সড়কটি টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেবে এবং একটি যাত্রী ছাউনি নির্মাণ করবে।




















