শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মাটিরাঙ্গায় ভিডব্লিউবি’র চাল অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা, চাল জব্দ ‎

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দোকানে থাকা সমস্ত চাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোমতি বাজারের “পিসি রাইচ এজেন্সি”-র স্বত্বাধিকারী বাবুল মিয়া দীর্ঘদিন ধরে সরকারের ভিডব্লিউবি (VWB) প্রকল্পের চাল অবৈধভাবে নিজের দোকানে মজুদ করে আসছিলেন এবং তা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দোকানে মজুদ থাকা চাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দকৃত চাল গোমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি, ওই ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজের পুনরাবৃত্তি আর না ঘটে।

‎মাটিরাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
<span;>‎অভিযানে তাকে সার্বিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফরিদ আহাম্মদ।

‎প্রশাসনের এমন কঠোর অবস্থানের ফলে স্থানীয় অসৎ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মাটিরাঙ্গায় ভিডব্লিউবি’র চাল অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা, চাল জব্দ ‎

প্রকাশিত: ০৫:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬