শিরোনামঃ
Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎

প্রকৃতির রূপসী কন্যা বান্দরবানের লামা। কিন্তু লোভী ইটভাটা মালিকদের থাবায় আজ ক্ষতবিক্ষত এখানকার সবুজ পাহাড়! তবে এবার এই ধ্বংসলীলা ঠেকাতে কঠোর অবস্থান নিলেন দেশের উচ্চ আদালত।
‎
‎বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে আগামী ৩ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশাসনের চাহিদা অনুযায়ী তাদের সর্বাত্মক সহযোগিতা করতে স্থানীয় আর্মি ক্যাম্প কমান্ডারকেও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ঐতিহাসিক আদেশ দেন।
‎
‎সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে ‘লামায় ৪০ ইটভাটার জন্য পাহাড় ধ্বংস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। রিটের শুনানি শেষে আদালত চার সপ্তাহের রুল জারি করেন এবং একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেন।
‎
আদালতের নির্দেশনা অনুযায়ী—পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের ১৫ ধারা অনুযায়ী ৭ দিনের মধ্যে শাস্তি ও অর্থদণ্ড নিশ্চিত করতে হবে,আগামী ৩০ দিনের মধ্যে এই বিষয়ে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে,এছাড়া, কেটে ফেলা পাহাড়গুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
‎
পরিবেশ আইন থাকলেও তা সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় পার্বত্য অঞ্চলে যেভাবে পাহাড় ধ্বংস হচ্ছে, তা একপ্রকার অপরাধ।
‎

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ৩ দিনের মধ্যে অ্যাকশনের আল্টিমেটাম ‎

প্রকাশিত: ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬