শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কাপ্তাইয়ে জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ব্যাঙছড়ি মুসলিম পাড়া জামে মসজিদের বেহাল দশা নিরসনে আধুনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা স্থানীয়দের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয়দের পক্ষ থেকে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ব্যাঙছড়ি মুসলিম পাড়া জামে মসজিদের বর্তমান বেহাল দশা তুলে ধরা হয়। মসজিদ কমিটির সভাপতি মো. সাত্তার ও মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, দীর্ঘদিনের পুরোনো এই মসজিদ ভবনে ফাটল ও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় মুসল্লিদের স্বাভাবিক ইবাদত ব্যাহত হচ্ছে। বর্তমান ভবনটি সংস্কারের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের পক্ষ থেকে একটি আধুনিক ও মানসম্মত নতুন মসজিদ ভবন নির্মাণের জোরালো দাবি জানানো হয়।

এ সময় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা এলাকাবাসীর দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং জনকল্যাণমূলক এই কাজের প্রসারে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ ও সহায়তার আশ্বাস প্রদান করেন।

‎অনুষ্ঠানে স্থানীয় মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাইয়ে জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬