শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান বলেছেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উন্নয়নের সুফল যেন কোনোভাবেই আটকে না থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে— তা নিশ্চিত করতে হবে।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শনকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সচিব বড়ডলু সড়ক ছাড়াও উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের গুণগত মান, নির্মাণকাজের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সচিব মো. মিজানুর রহমান আরও বলেন, “পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ হাতে নিয়েছে। বিশেষ করে ভালো যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যার সুদূরপ্রসারি ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় সাধারণ মানুষের জীবনে।

এ সময় তিনি কাজের মান বিন্দুমাত্র ছাড় না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

প্রকাশিত: ০১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬