শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎

পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি সদর জোনে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।

পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের প্রশিক্ষণে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি তরুণ-তরুণীসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্রাউজিং এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি বলেন, “শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ যেকোনো অঞ্চলের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। তরুণদের আইটি শিক্ষায় পারদর্শী করে তোলার মাধ্যমেই তাদের স্বাবলম্বী করা সম্ভব।” পাহাড়ি ও বাঙালি তরুণদের এই যৌথ অংশগ্রহণ পাহাড়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎স্থানীয় সুশীল সমাজ মনে করে, বাংলাদেশ সেনাবাহিনীর এই যুগোপযোগী উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণদের আধুনিক যুগের সাথে তাল মেলাতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ০১:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬