শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’

রাঙামাটিতে ডিসি অফিস এলাকার স্কুলছাত্র আশিকুল নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

রাঙামাটি সদর উপজেলার ডিসি অফিস এলাকা থেকে আশিকুল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ঘটনার দুই দিন পার হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। এ ঘটনায় ছেলের সন্ধান চেয়ে রাঙামাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বাবা।
‎
‎পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক সাড় ১১টার দিকে রাঙামাটি শহরের ৮ নম্বর ওয়ার্ডের ডিসি অফিস এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আশিকুল। সে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
‎
‎নিখোঁজ আশিকুলের বাবা আব্দুল কাদির ও মা মোছা. আছমা আক্তার মরনা জানান, আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি তারা। সন্তানকে সুস্থ অবস্থায় দ্রুত ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। এ বিষয়ে রাঙামাটি সদর থানার পুলিশ জানায়, সাধারণ ডায়েরি নথিভুক্তের পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎কোনো সহৃদয় ব্যক্তি আশিকুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে সরাসরি তার বাবা আব্দুল কাদিরের সাথে ০১৫৫৬৬৪২৭৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পরিবার।
‎
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন

রাঙামাটিতে ডিসি অফিস এলাকার স্কুলছাত্র আশিকুল নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশিত: ০৬:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬