শিরোনামঃ
Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র

কুমিল্লার দেবিদ্বারে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সুবিশাল সমাবেশ ও রাজপথের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে সাথে নিয়ে বিশাল শোডাউন প্রদর্শন করেন স্থানীয় জননেতা মোহাম্মদ আব্দুল কাদের সরকার।
‎
‎বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই সমাবেশে রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের সরকারের বিশাল মিছিল দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
‎সমাবেশে প্রধান ও বিশেষ বক্তাদের পাশাপাশি রাজপথের পরীক্ষিত নেতা কাদের সরকারের নেতৃত্বাধীন অনুসারীদের সুসংগঠিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকাটিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে জয়ী দেখতে সাধারণ জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র সমর্থন লক্ষ্য করা গেছে।
‎
‎সমাবেশে আব্দুল কাদের সরকারের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আব্দুর রউফ খান, সালেহ আহমেদ সরকার, মেহেদী হাসান, জাকির বদল, জাকির খান।
‎
‎যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন মামুন খান, বাশার মুনশি, কাজী সাদেক, সোহেল মোল্লা, জুয়েল প্রমুখ। ছাত্রদলের প্রতিনিধিত্ব করেন ফুজায়েল, মাসুদ ও ইমরান। এছাড়া স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক আশিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সমাবেশে প্রত্যক্ষভাবে অংশ নেন।
‎
‎সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লড়াই করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৪:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬