শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
‎
‎পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তুলতে এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য এক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি সেনা জোন।
‎
‎সম্প্রতি জোনের আওতাধীন বার্মাছড়ি আর্মি ক্যাম্পে দিনব্যাপী এই প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য এই প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমাসহ বার্মাছড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎প্রশিক্ষণে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসাহী খামারিরা অংশ নেন। বিশেষজ্ঞদের তত্ত্ববধানে খামারিদের গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন পদ্ধতি, সাধারণ রোগ শনাক্তকরণ, সময়মতো টিকাদান, কৃমিনাশক ওষুধের সঠিক ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যার ওপর হাতে-কলমে ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রান্তিক খামারিদের মাঝে গবাদিপশু ও পাখির প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পাহাড়ি-বাঙালি খামারিরা।
‎
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৮:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬