শিরোনামঃ
Logo দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি

কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখা।
‎জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. রায়হানুল ইসলাম।
‎
‎ উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেকোনো দুর্যোগে স্কাউটরা স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
‎
‎কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের কমিশনার ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
‎
‎উপজেলা স্কাউটসের সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার) ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা স্কাউটসের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
‎
‎আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ডে-ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন স্কাউটার অংশ নেয়। এ ছাড়া ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষক ক্যাম্পে উপস্থিত ছিলেন।
‎
‎দিনব্যাপী এ আয়োজনে স্কাউটদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু (উডব্যাজার), সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার), সহকারী লিডার ট্রেইনার লিটন চন্দ্র দে, ফেরদৌস আক্তার (সিএএলটি), উপজেলা স্কাউট লিডার কল্যাণ বিকাশ তনচংগ্যা, মাহাবুব ইলাহী ও গার্লস ইন স্কাউট লিডার উমেচিং মারমা। समाजসেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
‎
জনপ্রিয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিয়েছে লক্ষ্মীছড়ি জোন

কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬