শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
২০ মামলার পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১৭ জন আটক; উদ্ধার ৩৯ ইয়াবা ও মোটরসাইকেল

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ মামলার আসামিসহ ১৭ জন গ্রেপ্তার

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও মাদক কারবারিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
‎
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ জসিম উদ্দিন (৪৯) ২০টি মামলার পলাতক আসামি এবং মোঃ হাসেম উদ্দিন (৪৩) ১০টি মামলার পলাতক মাদক ব্যবসায়ী। তাঁদের দুজনের হেফাজত থেকেই ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া মোঃ কামাল হোসেন (৫২) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজন ছাড়াও মাদক সেবী, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধী চক্রের সদস্যরা ধরা পড়েছেন।
‎আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে বাদ দিয়ে বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
‎
‎জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল, অপরাধ দমন এবং রাঙামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

২০ মামলার পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১৭ জন আটক; উদ্ধার ৩৯ ইয়াবা ও মোটরসাইকেল

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ মামলার আসামিসহ ১৭ জন গ্রেপ্তার

প্রকাশিত: ০২:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬