শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
মাদক-চোরাচালান প্রতিরোধ, দ্রুত মামলা নিষ্পত্তি ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর তাগিদ

বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের

বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। একইসঙ্গে মাদক নির্মূল, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
‎
‎রবিবার (২২ নভেম্বর ২০২৬) বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের ‘অক্টোবর-২০২৬’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
‎
‎সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্তের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত নানা পদক্ষেপ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান বাড়িয়ে মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করতে হবে। তিনি জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার করা, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করার তাগিদ দেন।
‎
‎সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিনিয়া চাকমা এবং সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন। এছাড়া জেলার সব থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।
‎
‎জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ বলে সভায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
‎
‎
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদক-চোরাচালান প্রতিরোধ, দ্রুত মামলা নিষ্পত্তি ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর তাগিদ

বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের

প্রকাশিত: ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬