শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
বিদ্যুৎহীন দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে রাঙামাটি সদর জোনের মানবিক সহায়তা

দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিদ্যালয়টিতে নিরবচ্ছিন্ন আলো ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করতে রাঙামাটি সদর জোনের উদ্যোগে একটি সোলার ব্যাটারি প্রদান করা হয়েছে।
‎
‎গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি-এর নির্দেশনায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ব্যাটারি হস্তান্তর করা হয়। শুভলং আর্মি ক্যাম্পের আওতাধীন বরকলের ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টিতে জোন কমান্ডারের পক্ষ থেকে সোলার ব্যাটারিটি তুলে দেন শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় বিদ্যালয়টিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। ফলে প্রচণ্ড গরম এবং পর্যাপ্ত আলোর অভাবে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করতে মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেয় রাঙামাটি সদর জোন।
‎
‎হস্তান্তর অনুষ্ঠানে শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, রাঙামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
‎
‎সোলার ব্যাটারি বিতরণকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা রাঙামাটি সদর জোন কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সহায়তার ফলে এখন থেকে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যময় ও আলোকিত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‎
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎহীন দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে রাঙামাটি সদর জোনের মানবিক সহায়তা

দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান

প্রকাশিত: ০২:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬