শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি; দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সাত্তার।
‎
‎আলোচনা সভায় বক্তারা সারাদেশে চলমান অস্থিতিশীলতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের স্বাভাবিক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
‎
‎প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিতে মহালছড়ি বিএনপির সাংগঠনিক তৎপরতা ও ঐক্যবদ্ধ অবস্থানের চিত্র ফুটে ওঠে বলে জানান আয়োজকরা।
‎
‎
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি; দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০২:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬