শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের সদস্যদের কড়া দিকনির্দেশনা

বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর

রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি পর্যায়ক্রমে এসব ইউনিট পরিদর্শন করেন।
‎
‎এর আগে পুলিশ সুপার বরকল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
‎
‎পরিদর্শনকালে পুলিশ সুপার থানা ও ক্যাম্পগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, দাপ্তরিক নথিপত্র এবং ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি খুঁটিয়ে দেখেন ও পর্যালোচনা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের সাথে আরও সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট থানা ও ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের অফিসার এবং পুলিশ সদস্যবৃন্দ।
‎
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের সদস্যদের কড়া দিকনির্দেশনা

বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর

প্রকাশিত: ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬