শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙ্গামাটিতে ২৫ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার ‎

মানিকছড়ি চেকপোস্টে পুলিশের বিশেষ অভিযানে রাউজান থেকে আসা এক ব্যক্তি আটক; মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা জেলা পুলিশের।

‎রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পাল (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই সফল অভিযানটি পরিচালনা করে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্ট সংলগ্ন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রদীপ পালকে হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত প্রদীপ পাল চট্টগ্রামের রাউজান থানার ৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া, কেউটিয়া, নাতোয়ান বাগিছা এলাকার নিপুর পালের ছেলে। তার মাতার নাম নিতিমা @ নিতামা পাল এবং স্ত্রীর নাম সুপ্রিয়া রুদ্র।

এ ঘটনায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

‎মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটিতে ২৫ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার ‎

প্রকাশিত: ০৬:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬