শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

মানিকছড়ির দুর্গম পাহাড়ে নিরাপদ পানি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষণ ‎

খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম পাহাড়ি জনপদ নগুরামপাড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহ ও এর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এক প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার বিকেলে নগুরামপাড়া পাড়াকেন্দ্রে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের স্পেশালিষ্ট অনিরুদ্ধ কুমার সরকার। জাবারাং কল্যাণ সমিতির মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর উসুইহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাড়া কার্বারী ধনী কুমার ত্রিপুরা।

হেলেন কেলার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতা এবং ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সভাটির আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে শুধু নিরাপদ পানির ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয় না; বরং এর সুষ্ঠু পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অপচয় রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেকোনো কারিগরি ত্রুটি দ্রুত শনাক্ত করে তা মেরামতের মাধ্যমেই দীর্ঘদিন সুফল পাওয়া সম্ভব।

‎অনুষ্ঠানে স্থানীয় পাড়াবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

মানিকছড়ির দুর্গম পাহাড়ে নিরাপদ পানি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষণ ‎

প্রকাশিত: ১২:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬