শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার হোমনা উপজেলার ৮১ নম্বর শোভারামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহারের পরিচালনায় এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শোভারামপুর-২ এলাকার বাসিন্দা মো. মনিরুল ইসলাম সরকার।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন। এ সময় সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের মেধা, সাফল্য ও শিক্ষার প্রতি আগ্রহকে উৎসাহিত করা হয়।
‎
‎বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
‎
‎অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিল শোভারামপুর-২ গ্রামবাসী, চান্দেরচর, হোমনা, কুমিল্লা।
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

হোমনায় নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০২:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬